Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২৬ জুলাই ২০২৬ | ০৪:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ছাতকের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, ট্যালেন্টপুলে ২

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২৬ জুলাই ২০২৬ | ০৪:৩৯ অপরাহ্ন

সেলিম মাহবুব, ছাতক: সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার মেধাবী শিক্ষার্থী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। তাদের এ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।


বৃত্তিপ্রাপ্ত চার শিক্ষার্থীর মধ্যে দুইজন ট্যালেন্টপুলে এবং দুইজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।


ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলেন কালারুকা ইউনিয়নের খারগাঁও গ্রামের নজরুল ইসলামের কন্যা বুশরা বেগম এবং একই গ্রামের নুর আলীর কন্যা মাইশা জান্নাত মীম। উল্লেখ্য, বুশরার পিতা নজরুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষা-সংক্রান্ত পরিচালনা কমিটির সদস্য ছিলেন। অপরদিকে, মাইশা জান্নাত মীম ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন তাশরিফের ভাগনি।


সাধারণ গ্রেডে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলেন মাধবপুর গ্রামের সিরাজ মিয়ার কন্যা সানজিদা জান্নাত ইমা এবং একই গ্রামের আফিজ আলীর কন্যা ফারিহা জান্নাত তানিশা।


শিক্ষার্থীদের এ কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের মনোযোগ ও অধ্যবসায় ধরে রাখার আহ্বান জানান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com