সিলেট প্রতিনিধি: পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
শুক্রবার (২৪ জুলাই) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পরিবারের আর্থিক প্রয়োজন মেটাতে নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ জরুরি। বিশেষ করে সন্তানদের বিভিন্ন চাহিদা পূরণে মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই পরিবারে সিদ্ধান্ত গ্রহণে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে এবং তাঁদের স্বাবলম্বী করে তুলতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি জানান, নারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে বাড়ির আঙিনায় অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজি চাষের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ শেষে চাষাবাদ শুরু করতে সরকারি প্রণোদনাও দেওয়া হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে এসএসসি ও এইচএসসি পর্যায়ে নির্দিষ্ট বিষয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সিলেট সদর উপজেলার শিক্ষার্থীদের কম্পিউটার, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে একটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।
কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমেও কৃষিজমিতে চাষাবাদ অব্যাহত রাখতে খাল খনন কার্যক্রম আরও জোরদার করতে হবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনো কৃষিজমি অনাবাদি রাখা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত।
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বাণিজ্য মন্ত্রী নগরীর লাক্কাতুরা চা-বাগানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। পরে বিকেলে তিনি উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।