Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

পর্তুগাল সফর শেষে দেশে ফিরলেন তালুকদার গিয়াস উদ্দিন, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

২৬ জুলাই ২০২৬ • ১২:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: পর্তুগাল সফর শেষে দেশে ফিরেছেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী ব্যক্তিত্ব তালুকদার গিয়াস উদ্দিন। দেশে ফেরার পর বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী, স্বজন ও অনুসারীদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।


বিমানবন্দরে উপস্থিত শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা, করমর্দন ও আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তালুকদার গিয়াস উদ্দিনকে বরণ করে নেন। এ সময় তাঁর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।


উপস্থিত ব্যক্তিরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। পর্তুগাল সফর শেষে দেশে ফিরে সবার আন্তরিক ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তালুকদার গিয়াস উদ্দিন।

বিজ্ঞাপন channeljaintanews24.com