Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২৬ জুলাই ২০২৬ | ১২:২৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উসমান গনি

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২৬ জুলাই ২০২৬ | ১২:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ উসমান গনিকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।


মোহাম্মদ উসমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. মুনসুর আলী। তিনি ১৯৯৬ সালের ১০ মার্চ বাংলাদেশ পুলিশে যোগদান করেন।


দীর্ঘ প্রায় ৩০ বছর ৪ মাসের কর্মজীবনে তিনি জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।


শুক্রবার (২৪ জুলাই) তিনি কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর যোগদানের মাধ্যমে কোম্পানীগঞ্জ থানার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com