নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) পরিচালিত এ বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সর্বমোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রত্যেকের কাছ থেকে ১০ পিস করে ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাহেদ (২৭), গ্রাম: নানশ্রী; ঈমাম উদ্দিন (২৫), গ্রাম: আমেরতল; মোঃ হাসান (২৫), গ্রাম: মুক্তিরগাঁও; এবং জহুর উদ্দিন (২২), গ্রাম: বুবরাপুর। তাদের সকলের থানা ছাতক এবং জেলা সুনামগঞ্জ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ছাতক থানা পুলিশ।