জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে পৃথক অভিযানে ৭৮০ কেজি ভারতীয় জিরা ও ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় চোরাচালান ও মাদক সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৩৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের গর্দানা এলাকার ধামরী ব্রিজের উত্তর পাশে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায়। এ সময় সিলেটগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২৬ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৭৮০ কেজি জিরা ছিল, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৯ হাজার টাকা।
এ ঘটনায় চোরাচালানে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয় এবং গাড়ির চালক জসীম উদ্দীন (৪০), পিতা- সাইদুর রহমান, মাতা- নাজমা বেগম, গ্রাম- পূর্ব পাতন, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেটকে গ্রেপ্তার করা হয়।
এদিকে একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে জৈন্তাপুর থানাধীন নিজপাট ইউনিয়নের নয়া বাড়ি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। মোহাম্মদ আমির হোসেনের বসতবাড়ির পশ্চিম পাশে জৈন্তাপুর বাজার থেকে ইমরান আহমদ মহিলা কলেজগামী সড়কে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৬), পিতা- আব্দুল লতিফ, গ্রাম- জালাল বস্তি, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেটকে গ্রেপ্তার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান মোল্লা বলেন, "চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পরিবহন ও মাদক কারবার কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"
তিনি আরও বলেন, "চোরাচালান ও মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধমূলক তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে সবাইকে আহ্বান জানাই।"