Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

আসক জৈন্তাপুর উপজেলা কমিটি গঠন, সভাপতি আবুল খায়ের ও সম্পাদক ইলিয়াস আলী

২২ জুলাই ২০২৬ • ০৮:৫৯ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:


আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর জৈন্তাপুর উপজেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থার চেয়ারম্যান রকিব আল মাহমুদ স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ৮ সদস্যের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়।


অনুমোদনপত্র অনুযায়ী, নবগঠিত কমিটির মেয়াদ অদ্য তারিখ থেকে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত বহাল থাকবে।


উপদেষ্টা পরিষদে দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহারুল আলম বাহারকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়া ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৫ নম্বর ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, যুক্তরাজ্যপ্রবাসী মো. বদরুল ইসলাম, ইউপি সদস্য মো. আবদুর রকিব, সাংবাদিক সাইফুল ইসলাম (বাবু), ব্যবসায়ী নাজিম উদ্দীন নাজিম এবং দিলদার হোসেন দিদার উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।


কার্যনির্বাহী কমিটিতে আবুল খায়ের সভাপতি এবং ইলিয়াস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


এছাড়া মোহাম্মদ আলী সুমন সিনিয়র সহ-সভাপতি, মাহবুব জামান আলমগীর, মোহাম্মদ হারিছ আহমদ, আলীম উদ্দিন, রোমেল আহমদ ও ইলিয়াছ আলী সহ-সভাপতি, কারি হোসেন ও রুবেল আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক এবং রুবেল আহমদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।


অন্যান্য পদে রয়েছেন— নিত্যনন্দ পাত্র ও হেলাল আহমদ সহ-সাংগঠনিক সম্পাদক, আরিফ আহমদ দপ্তর সম্পাদক, সালেহ আহমদ প্রচার সম্পাদক, মো. আব্দুর রহিম অর্থ সম্পাদক, কাউছার আহমদ মানবাধিকার বিষয়ক সম্পাদক, কিবরিয়া আহমদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, লুৎফা আক্তার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা, রোজিনা আক্তার সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা এবং মাওলানা মো. হানিফ আহমদ ধর্ম বিষয়ক সম্পাদক।


সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে জুনেদ আহমেদ, ফাতিমা বেগম ও ফাতিমা আক্তার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. ফয়সল আহমদ ও মো. জুনেদ আহমদ মনোনীত হয়েছেন।


অনুমোদনপত্রের অনুলিপি সিলেটের জেলা প্রশাসক, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ এবং আসকের বিভাগীয়, জেলা ও প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।


সংস্থার চেয়ারম্যান রকিব আল মাহমুদ নবগঠিত কমিটির সদস্যদের জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন channeljaintanews24.com