দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পৌরসভার মেয়র পদপ্রার্থী ও দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসনাত রিপনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় পৌর শহরের শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এ সময় আবুল হাসনাত রিপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি শিক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাঁর পরিকল্পনা দেশের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া।
তিনি আরও বলেন, “রাষ্ট্রীয়ভাবে এখনো এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ না থাকায় ব্যক্তিগত উদ্যোগে আজ কোমলমতি শিক্ষার্থীদের জন্য সামান্য কিছু শিক্ষা উপকরণ উপহার হিসেবে নিয়ে এসেছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখব।”
তিনি আশা প্রকাশ করেন, তাঁর এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগকে পৌরবাসী ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন।