Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ২২ জুলাই ২০২৬ | ১২:০৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বালাগঞ্জে মোবাইল কোর্টের অভিযান: ২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ২২ জুলাই ২০২৬ | ১২:০৪ অপরাহ্ন

বালাগঞ্জ প্রতিনিধি:


সিলেটের বালাগঞ্জ উপজেলায় দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথের নেতৃত্বে বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের করচা বিল ও উলুখাড়া বিলসংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল ও কিরণমালা চাঁই জাল জব্দ করা হয়।


অভিযান শেষে জব্দকৃত আনুমানিক ২ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল ও কিরণমালা চাঁই জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।


অভিযানে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস, বালাগঞ্জ থানার একদল পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মোবাইল কোর্ট পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ বলেন, “নিষিদ্ধ জাল ব্যবহারকারীরা দেশের সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি। দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”


উপজেলা মৎস্য অফিস সূত্রে জানানো হয়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ প্রজনন নিশ্চিত করতে অবৈধ জালবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com