Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ২২ জুলাই ২০২৬ | ১২:০৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সবুজ কুলাউড়া অভিযান–২০২৬’ শুরু: ৪০০ ফলজ গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ২২ জুলাই ২০২৬ | ১২:০৩ অপরাহ্ন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:


পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য কুলাউড়া গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ড্রিম আইইএলটিএস একাডেমি (রবিরবাজার শাখা) ও লাইফলাইন ব্লাড ফাউন্ডেশন, কুলাউড়ার যৌথ উদ্যোগে ‘সবুজ কুলাউড়া অভিযান–২০২৬’ এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


সোমবার (২০ জুলাই) কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন।


কর্মসূচির নেতৃত্ব ও বাস্তবায়নের দায়িত্ব পালন করেন লিংকন তালুকদার ও নাজির ছবরী হাম্মা। সার্বিক সমন্বয়ে ছিলেন রাহিন, সাদ্দাম, রোজিনা আক্তার, সাকিব ও দেলোওয়ার।


আয়োজকরা জানান, ‘সবুজ কুলাউড়া অভিযান–২০২৬’-এর আওতায় কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন কলেজ, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মসজিদে মোট ৪০০টি উন্নতমানের ফলজ বৃক্ষের চারা রোপণ করা হবে।


তারা আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের পরিবেশ আরও সবুজ হবে। ভবিষ্যতে এসব গাছ থেকে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারাও উপকৃত হবেন।


উল্লেখ্য, এ বৃক্ষরোপণ কর্মসূচির জন্য প্রয়োজনীয় ফলজ গাছের চারা সহযোগিতা করেছে ঈগল নার্সারী অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com