Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | ১১:১৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

৯৯৯-এ ফোন, দেড় ঘণ্টার অভিযানে হামহাম থেকে উদ্ধার ১০ পর্যটক

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | ১১:১৫ অপরাহ্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধার অভিযানে স্থানীয় লোকজনও সহযোগিতা করেন।


মঙ্গলবার (২১ জুলাই) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।


জানা যায়, জলপ্রপাতের পথে দুর্গম পাহাড়ি পথে চলার সময় তাদের একজন পিছলে পড়ে হাতে আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে দুর্গম পথ পেরিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান।


জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিকেল ৩টায় কমলগঞ্জ থানা বিষয়টি জানতে পারে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।


দেড় ঘণ্টার অভিযানের পর বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়। পরে আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার হওয়া অপর ৯ জন পর্যটক সুস্থ রয়েছেন।


উদ্ধার অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com