Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | ০৪:০২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে চোরাচালানবিরোধী অভিযানে জব্দ ৭৫০ কেজি ভারতীয় জিরা, গ্রেপ্তার ১

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | ০৪:০২ পূর্বাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:


সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৭৫০ কেজি ভারতীয় চোরাচালানি জিরা উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় জিরা বহনকারী একটি নম্বরবিহীন এইচ (H) পিকআপ জব্দ করা হয় এবং এর চালককে গ্রেপ্তার করা হয়েছে।


সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেল ৪টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি দল উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের ধামড়ী ব্রিজের উত্তর পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি নম্বরবিহীন এইচ (H) পিকআপ তল্লাশি করে কয়েকটি বস্তায় থাকা মোট ৭৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।


এ ঘটনায় জিরাসহ পিকআপটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে পিকআপের চালক রামিম উদ্দিন (২৩), পিতা- আব্দুল আহাদ, গ্রাম- সোনাতন পঞ্জি, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে গ্রেপ্তার করা হয়।


জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এসআই মাহমুদুল হাসান। এ সময় জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।


এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানার নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।


তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। উদ্ধারকৃত জিরা ও জব্দকৃত পিকআপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com