জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ পর্যালোচনা করেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় ইউএনও মিজ সুনন্দা রায় বলেন, "হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা প্রদানে শিক্ষক, পরিচালনা কমিটি, অভিভাবক এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত বাস্তবায়ন, শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিদ্যালয়ের এমপিওভুক্ত কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক, শিক্ষানুরাগী সদস্য হাফিজ কামরুল ইসলাম বাবর, অভিভাবক সদস্য ফারুক আহমদ, ইমাম উদ্দিন, মুরাদ হাসান, আলাউদ্দিন, ইকবাল হোসেন, শামছুল ইসলাম, মুহিবুল হক মুহিব, কুতুব উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমদ, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ, যুগোপযোগী ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।