Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৯ জুলাই ২০২৬ | ১১:৫৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ৯৬ বোতল এসকফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৯ জুলাই ২০২৬ | ১১:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে ৯৬ বোতল নিষিদ্ধ এসকফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। 


র‌্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) ভোরে র‌্যাব-৯, সিপিএসসি সিলেট এবং সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে একটি হলুদ-নীল রঙের ট্রাক থামানোর সংকেত দিলে ট্রাকে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন। 


পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাক তল্লাশি চালিয়ে ৯৬ বোতল এসকফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়। 


গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার মো. আকাশ আহমদ (২০) এবং সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও এলাকার মো. সুরুজ মিয়া (৩৪)। 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে এসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন। 


র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর তাদের এবং জব্দকৃত আলামত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com