Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
ব্র্যাক লার্নিং সেন্টার(বিএলসি), সিলেটে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক মানবিক কার্যক্রমের উপর চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সিলেটে ব্র্যাকের উদ্যোগে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক মানবিক কার্যক্রমের উপর চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

১৯ জুলাই ২০২৬ • ০৩:৩৯ পূর্বাহ্ন

ইউএন-উইমেনের সহযোগিতায় ব্র্যাকের উদ্যোগে স্থানীয় জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন 'জিহা' চ্যাপ্টার (Gender in Humanitarian Action GiHA Local Chapter) সদস্যদের নিয়ে সিলেটে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক মানবিক কার্যক্রমের উপর চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট, সুনামগঞ্জ ও কুমিল্লা জেলার জিহা চ্যাপ্টারের নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করেন।


গত সোমবার (১৩জুলাই) আবাসিক কর্মশালাটি শুরু হয় এবং আজ(১৬ জুলাই) বৃহস্পতিবার বিকেলে এটি সমাপ্ত হয়।সিলেট সদর উপজেলার পীরের বাজারে ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি), সিলেট এর কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভিন্ন দিবসে বিভিন্ন অধিবেশনে আলোচনা ও বক্তব্য রাখেন,মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উপপরিচালক ও জিহা স্থানীয় চ্যাপ্টার সিলেটের চেয়ারম্যান শাহিনা আক্তার, ব্র্যাক হেড অফিসের GRDRRIB Project, DRMP এর Gender & Inclusion Specialist মোছাম্মৎ মরজিনা খাতুন।


BRAC Learning Centre (BLC), Sylhet এ ব্র্যাকের GRDRRIB Project, DRMP এর সিলেট ও সুনামগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানাজার মামিয়া রহমান লিনার পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্র্যাকের ডিভিশনাল ম্যানাজার(Regulatory Affairs Unit RAU,BRAC Learning Centre (BLC), Sylhet) রিপন চন্দ্র মন্ডল, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বিডিসি মো: আরিফ,ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি) সিলেটের অপারেশন ম্যানাজার সাদাত মোসাদ্দিক প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন, ব্র্যাক হেড অফিসের GRDRRIB Project, DRMP এর Capacity Building Specialist মো: আমিন উদ্দিন।চার দিন ব্যাপী কর্মশালায় বিভিন্ন প্রেজেন্টেশন উপস্থাপন করেন,Network for Research & Training (NRT) এর নির্বাহী পরিচালক, Human Rights, Gender & Advocacy Expert, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট লীড ট্রেইনার(কনসালটেন্ট সানিয়া ফাহিম আনসারী, কনসালটেন্ট এন্ড টিম মেম্বার এ এফ এম নুরুর রহমান,কনসালটেন্ট এন্ড টিম মেম্বার তানভিয়া সুলতানা, কনসালটেন্ট এন্ড টিম মেম্বার দিল আফরোজ আক্তার।


সভায় বক্তারা বলেন,দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় প্রশিক্ষিত ও দক্ষ জনবল অপরিহার্য।দুর্যোগ ও সংকটকালে মানবিক বিপর্যয় ঘটে যাওয়ার আশংকা থাকে।এসময় আক্রান্ত এলাকার সাধারণ জনগণের মাঝে মৃত্যু ও সম্পত্তির ধ্বংস সহ নানাধরণের ভয় ও শংকার কাজ করে।মানুষের মনোবল অনেকক্ষেত্রে লীন হয়ে যায়। তারা দুর্যোগে উত্তরণে দক্ষ জনবলের বিকল্প নেই উল্লেখ করে বলেন,এসময় সীমিত সম্পদ দিয়ে সেরা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।তারা বলেন, তৃতীয় বিশ্বের একটি ক্রমবর্ধমান উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশে দুর্যোগে কখনো বৈষম্য সৃষ্টি করা যাবে না।সমাজের সকল জনগোষ্ঠীর মাঝে সমতা ও সাম্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে তারা জিহা সদস্যদের প্রতি আহবান জানান।


ব্র্যাকের Gender Responsive Disaster Risk Reduction in Bangladesh (GRDRRIB) Project এর Disaster Risk Management Progrrame (DRMP) এর আওতায় জিহার কার্যক্রম চলছে বলে কর্মশালায় জানানো হয়।কর্মশালার নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আলোকপাত করা হয়। মানবিক কার্যক্রমে জেন্ডার, ইন্টারসেকশনালিটি, অন্তর্ভুক্তি ও সুরক্ষা,মূলধারাকরণ, SADDD তথ্য ব্যবস্থাপনা ও তথ্য স্থানীয়কীকরণ,জেন্ডার- সংবেদনশীল দুর্যোগ ব্যবস্থাপনার অপারেশনাল ও নীতিগত দিক, র‍্যাপিড জেন্ডার অ্যানালাইসিস, জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR) ও প্রস্তুতিমূলক কার্যক্রম, অন্তর্ভুক্তিমূলক আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা,সারভাইভার-কেন্দ্রিক সহায়তা ও মনোসামাজিক সহায়তা প্রতিক্রিয়া,ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা (AAP), কমিউনিটি মতামত গ্রহণ এবং

নিরাপদ অভিযোগ ও প্রতিবেদন ব্যবস্থা,আনুষ্ঠানিক মানবিক সমন্বয় ব্যবস্থা এবং স্থানীয় GIHA চ্যাপ্টারের কার্যক্রম পরিচালনা ও দীর্ঘমেয়াদি টেকসইকরণ, আনুষ্ঠানিক মানবিক সমন্বয় ব্যবস্থা এবং স্থানীয় GIHA চ্যাপ্টারের কার্যক্রম পরিচালনা ও দীর্ঘমেয়াদি টেকসইকরণ, নেতৃত্ব, যোগাযোগ, অ্যাডভোকেসি এবং প্রভাব বিস্তারের কৌশল,সিমুলেশন অনুশীলনের মাধ্যমে মানবিক সমন্বয়,প্রশিক্ষনোত্তর পরীক্ষা প্রশিক্ষণ মূল্যায়ন ও 'সীমিত সম্পদ, সেরা সিদ্ধান্ত' শীর্ষক আলোচনা উল্লেখযোগ্য।  



বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, ইউএন-উইমেন এর অর্থায়নে গতবছর বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্রগ্রাম, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর, ভোলা, খুলনা ও সাতক্ষীরাসহ মোট ১২টি জেলায় "Gender Responsive Disaster Risk Reduction in Bangladesh (GRDRRIB)" শীর্ষক জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অধিক ঝুঁকিতে থাকা নারী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, জেন্ডার বৈচিত্র্যের ব্যক্তি ও জনগোষ্ঠী এবং কিশোর-কিশোরীদের সক্ষমতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে একটি সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সিভিল সোসাইটি সংগঠনের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা শক্তিশালীকরণে প্রকল্পটি কাজ করছে।


উল্লেখ্য "জিহা" (GiHA) এমন একটি প্লাটফর্ম যাহা সাধারণত Gender in Humanitarian Action (মানবিক কর্মকান্ডে লিঙ্গ সমতা) ওয়ার্কিং গ্রুপকে বোঝায়।যা বিভিন্ন দুর্যোগে জেন্ডার-সংবেদনশীল সহায়তা নিশ্চিত করে। এটি টেকনিক্যাল গাইডেন্স, অ্যাডভোকেসি এবং তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে।ফোকাস এলাকায় সমন্বয়, কারিগরি পরামর্শ, অ্যাডভোকেসি, মনিটরিং এবং তথ্য ব্যবস্থাপনার কাজ করে।

বিজ্ঞাপন channeljaintanews24.com