ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি পৌরসভার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
শনিবার সকাল ১১টায় তিনি ছাতক পৌরসভা কার্যালয়ে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান।
পরে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন পৌরসভার বিভিন্ন দপ্তর ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পৌরসভা হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
সভায় আরও বক্তব্য দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ বাকি বিল্লাহ, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম তানিম, মহি উদ্দিন, রাসেল তালুকদার, পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, যুবদল নেতা মজনু মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তারেক, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বচ্ছা আবেদীন, উপজেলা ছাত্রদল নেতা শাহেদ ইয়াসিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় পৌরসভার কার্যক্রম, জনসেবা আরও গতিশীল করা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন এবং পৌরবাসীর কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।