Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | ১১:১৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে দ্বিতীয় পরামর্শ সভা সম্পন্ন, নাগরিক মতামতের ভিত্তিতে আধুনিকায়নের রূপরেখা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | ১১:১৮ অপরাহ্ন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক পৌরসভাকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর উদ্যোগে পৌরসভার মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়ন বিষয়ক দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৪ জুলাই) ছাতক পৌরসভার হলরুমে ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের আয়োজনে দুই দিনব্যাপী এ কার্যক্রমের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রায় এক বছর ধরে বিভিন্ন জরিপ ও তথ্য সংগ্রহের ভিত্তিতে আয়োজিত এ পরামর্শ সভার সমাপনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন।


সভায় বক্তব্য দেন পিডিআরসি’র চিফ এক্সিকিউটিভ সারোয়ার হোসেন অপু, এলজিইডির আইইউজিআইপি’র এসআর কনসালট্যান্ট আফসানা এম. কামাল, প্রকল্পের জিআইএস এক্সপার্ট জুলকার নাইন, পৌর নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র জসিম উদ্দিন সুমেন, অ্যাডভোকেট পিযুষ ভট্টাচার্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, ফার্মাসিস্ট আফসার উদ্দিন, আবু হুরায়রা ছুরত, রবীন্দ্র কুমার দাস, সামসুর রহমান বাবুল, শিক্ষক অজয় কৃষ পাল, শিক্ষক মাহবুবুর রহমান, মানিক মিয়া লিটু, শিক্ষিকা আম্বিয়া বেগম এবং আলেয়া ফেরদৌস।


পরামর্শ সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা ছাতক পৌরসভার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা মতামত ও প্রস্তাব তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আরিফ আহমদ, টিএলসিসির সদস্য অতিন্দ্র দেবনাথ টুটুল, সাংবাদিক সেলিম মাহবুব, খালেদ আহমদ, আমির আলী, মনজিত ঘোষ, কলি রায়, সৈয়দ আহমদ লেচু, বদরুল আলম রুবেল, আবুল হোসেন খান, রোকেয়া বেগম, সাজনা বেগম, স্বপ্না বেগম, শফিকুর রহমানসহ আরও অনেকে।


আয়োজকরা জানান, নাগরিকদের মতামত, মাঠপর্যায়ের জরিপ এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে ছাতক পৌরসভার একটি দীর্ঘমেয়াদি ও টেকসই মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে, যা ভবিষ্যতে পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com