Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৪ জুলাই ২০২৬ · ১২:৩৯ অপরাহ্ন

জৈন্তাপুরের ভাইরাল ভিডিও: তদন্ত চলমান, সত্য প্রকাশে ধৈর্য ধরার আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ জৈন্তাপুরের ভাইরাল ভিডিও: তদন্ত শেষ হয়নি, বিভ্রান্তিকর প্রচারণায় সতর্ক করল তদন্ত কমিটি
ছবি

জৈন্তাপুর প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ব্যক্তির মাদক সেবনের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিটির অনুসন্ধান কার্যক্রম এখনো চলমান রয়েছে। তদন্তের চূড়ান্ত সমন্বিত প্রতিবেদন এখনো প্রস্তুত হয়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

মঙ্গলবার (১৪ জুলাই ) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, জৈন্তাপুর, সিলেট থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ব্যক্তির মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে থাকা একজনকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী বলে প্রচার করা হয়।

এ ঘটনায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গত ২ জুলাই তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্র নং-০৫.৪৬.৯১৫৩.০০০.০০.০০১.২৬.৫০৩-এর আলোকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিটির সদস্যদের নিজ নিজ অধিক্ষেত্রে দায়িত্ব বণ্টন করে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তদন্ত কার্যক্রমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো চূড়ান্ত সমন্বিত প্রতিবেদন উপস্থাপন করা হয়নি। এ অবস্থায় উপযুক্ত কর্তৃপক্ষ বা তদন্ত কমিটির আহ্বায়কের সঙ্গে আলোচনা ছাড়াই এবং নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে তদন্তের চূড়ান্ত ফলাফল সম্পর্কে মন্তব্য ও প্রচারণা চালাচ্ছেন, যা অনভিপ্রেত ও দুঃখজনক।

তদন্ত কমিটির মতে, এ ধরনের ভিত্তিহীন প্রচারণা চলমান তদন্তকে প্রভাবিত করতে পারে এবং সুষ্ঠু তদন্ত কার্যক্রমের জন্য তা গ্রহণযোগ্য নয়। তাই যথাযথ তথ্যসূত্র ছাড়া প্রচারিত বিভ্রান্তিকর তথ্য থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার সকল দিক পর্যালোচনা ও বিচার-বিশ্লেষণ শেষে দ্রুততম সময়ের মধ্যে তদন্তের চূড়ান্ত সমন্বিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জৈন্তাপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং তদন্ত কমিটির আহ্বায়ক অলিউর রহমান। তিনি সত্য প্রকাশে জৈন্তাপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ঐতিহাসিক ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com