Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৪ জুলাই ২০২৬ · ০৩:৩২ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল মাদক ও সিরাপ আটক

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জ্জামানের দিকনির্দেশনায় গত ১২ জুলাই খানপুর ও আমতলী বিওপির সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ এবং জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান থাকবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com