Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১২ জুলাই ২০২৬ · ১১:৫৩ অপরাহ্ন

ছাতকের দুই মেধাবীর সাফল্য: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে নাবিদুর ও প্রতিভা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ছাতক প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতক উপজেলার দুই মেধাবী শিক্ষার্থী নাবিদুর রহমান তালুকদার ও প্রতিভা দত্ত বিদ্যালয়, পরিবার এবং এলাকাবাসীর জন্য গৌরব বয়ে এনেছে। তাদের এ কৃতিত্বে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

ছাতক উপজেলার ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাবিদুর রহমান তালুকদার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। সে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান এবং নুরুল্লাহপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার জুনিয়র শিক্ষিকা সালমা বেগমের সুযোগ্য পুত্র।

এর আগেও বিভিন্ন বৃত্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে নাবিদুর। সে ছমরু মিয়া মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্ট থেকে ট্যালেন্টপুল বৃত্তি, আছিয়া খাতুন চৌধুরী প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুল, মাওলানা আজমত আলী স্মৃতি পরিষদ থেকে সাধারণ গ্রেডে বৃত্তি এবং কিশোর কণ্ঠ পাঠক ফোরাম থেকে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। তার এই ধারাবাহিক সাফল্যে বিদ্যালয় ও এলাকাজুড়ে আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, ছাতক উপজেলার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিভা দত্তও একই পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। সে কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঙ্কজ দত্ত এবং কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হেপী রানী পালের কন্যা।

শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, প্রতিভা দত্ত অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। এর আগে ২০২৪ সালে জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল। এবার ট্যালেন্টপুলে বৃত্তি লাভের মাধ্যমে সে বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা এবং পরিবারের মুখ আরও উজ্জ্বল করেছে।

স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, নাবিদুর রহমান ও প্রতিভা দত্তের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং তাদের পড়াশোনায় আরও উৎসাহ যোগাবে।

নিজ নিজ প্রতিক্রিয়ায় নাবিদুর রহমান তালুকদার ও প্রতিভা দত্ত ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। তারা শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্যের জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।

এদিকে, দুই শিক্ষার্থীর এই অসাধারণ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com