Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে রেহনুমা, দিরাইজুড়ে আনন্দের আমেজ

১২ জুলাই ২০২৬ • ১১:৪৪ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রেহনুমা তাসনিম ২০২৫ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তার এ কৃতিত্বে বিদ্যালয়, পরিবার ও এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।


রেহনুমা তাসনিম দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবজমিনের দিরাই উপজেলা প্রতিনিধি মোশাহিদ আহমদ এবং গৃহিণী জলি বেগম দম্পতির ছোট মেয়ে।


বৃত্তির ফল প্রকাশের পর রেহনুমা তার এই সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বাবা-মা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে সে সকলের কাছে দোয়া কামনা করেছে।


রেহনুমার বাবা-মাও মেয়ের এই অর্জনে আনন্দ প্রকাশ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা ও জীবনের সর্বাঙ্গীণ সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


উল্লেখ্য, ২০২৫ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত বৃত্তি পরীক্ষায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের মাধ্যমে রেহনুমা তাসনিম তার বিদ্যালয়, পরিবার এবং দিরাইবাসীর জন্য গৌরব বয়ে এনেছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com