Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি হবিগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১২ জুলাই ২০২৬ • ০১:৪৩ পূর্বাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফ আহমেদের দিকনির্দেশনায় এসআই মানিক সাহা, এসআই প্রণয় কুমার সরকার, এএসআই খায়রুল ইসলাম, নারী কনস্টেবলসহ সঙ্গীয় ফোর্স উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের উত্তর হাটি মসজিদের পেছনের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে ওই এলাকার বাসিন্দা মো. আবুল কাশেমের স্ত্রী মোছা. ফাতেমা বেগম (২৫)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।


এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফ আহমেদ বলেন, গ্রেপ্তার হওয়া নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন channeljaintanews24.com