Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১২ জুলাই ২০২৬ · ০১:৩৪ পূর্বাহ্ন

মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি হয়েছে, এখন অনিয়মের সুযোগ নেই’ — এমপি কয়ছর আহমেদ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, অতীতে মেঘা প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। কৃষি কার্ড ও কৃষি প্রণোদনার নামে লুটপাট করা হলেও বর্তমানে এসবের কোনো সুযোগ নেই। সরকারের সব উন্নয়ন কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

শনিবার (১১ জুলাই) শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করেন। নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকরা বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। কেউ অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এমপি কয়ছর আহমেদ বলেন, “চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিলেও আল্লাহর রহমতে সুনামগঞ্জ এখনো বড় ধরনের বন্যার কবলে পড়েনি। সবাই দোয়া করবেন, যেন আমাদের জেলা নিরাপদ থাকে। তবে বন্যা দেখা দিলে তা মোকাবিলায় সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।”

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন ও ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীর খোকন, দরগাপাশা ইউনিয়ন চেয়ারম্যান ছুফিমিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com