Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১২ জুলাই ২০২৬ | ০১:২৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১২ জুলাই ২০২৬ | ০১:২৩ পূর্বাহ্ন

আশীষ দাশ গুপ্ত, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া (আমেনা) নামে আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


জানা গেছে, উপজেলার হাওরবেষ্টিত পূর্ব রুহিতনশী গ্রামের বাসিন্দা ইলিয়াস তালুকদারের নাতনি আরশিয়া (আমেনা) নানা বাড়িতে বেড়াতে এসেছিল। শিশুটি ইতালির নাগরিক বলে পরিবার জানিয়েছে।


নিহতের মা জান্নাত (মৌসুমী) ও স্বজনরা জানান, শুক্রবার রাত প্রায় ৯টার পর আরশিয়া (আমেনা) নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।


পরে শনিবার সকাল প্রায় ৯টার দিকে বাড়ির পাশের বর্ষার পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন ও স্বজনরা উদ্ধার করেন।


খবর পেয়ে লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, “শিশুটি রাতে নিখোঁজ হয়েছিল—এ বিষয়টি আমাদের জানানো হয়নি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি, পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে।”


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com