Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১২ জুলাই ২০২৬ · ০১:২০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মানবপাচার চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার, উদ্ধার এক নারী

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাটে মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। সর্বশেষ বিশেষ অভিযানে চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে একটি বসতবাড়িতে আটকে রাখা এক নারীকে উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের সার্বিক দিকনির্দেশনায় এএসআই (নিরস্ত্র) মিঠু চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী খাসিয়া হাওর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একটি বসতবাড়ি থেকে জোরপূর্বক আটকে রাখা ফাহিমা আক্তার চাঁদনী (২৭) নামে এক নারীকে উদ্ধার করা হয়। এ সময় মানবপাচার চক্রের সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত মো. সাইদুল ইসলাম (২৭), পিতা—আকবর আলী, সাং—খাসিয়া হাওর (নলজুরী), থানা—গোয়াইনঘাট, জেলা—সিলেটকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মোছা. মোশরেফা বেগম আছমা (২৩) বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি মামলা নং-১৭(৭)/২০২৬ হিসেবে রুজু করা হয়েছে। এতে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬-এর ৬(২)/৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, এর আগে একই ঘটনায় পরিচালিত অভিযানে আরও কয়েকজনকে আটক করা হয়েছিল। সীমান্তবর্তী এলাকায় মানবপাচার প্রতিরোধে গোয়াইনঘাট থানা পুলিশের নজরদারি ও বিশেষ অভিযান আগের তুলনায় আরও জোরদার করা হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com