Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি রাজনীতি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

প্যারিস মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক পদে জৈন্তাপুরের সেলিম আহমেদ

১২ জুলাই ২০২৬ • ০১:১৬ পূর্বাহ্ন

ফ্রান্সের প্যারিস মহানগর শাখা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের কৃতি সন্তান, চারিকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম ফয়জুল হক মেম্বারের জ্যেষ্ঠ পুত্র ও ফ্রান্স প্রবাসী সেলিম আহমেদ।


সম্প্রতি ফ্রান্স জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১ সদস্যবিশিষ্ট প্যারিস মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে সেলিম আহমেদকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।


দীর্ঘদিন ধরে ফ্রান্সে অবস্থান করেও সেলিম আহমেদ জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা এবং দলের প্রতি আন্তরিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে রাজনৈতিক সংশ্লিষ্টদের অভিমত।


সেলিম আহমেদের এ অর্জনে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নসহ সিলেটের রাজনৈতিক অঙ্গন, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হচ্ছে।


নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমেদকে শুভেচ্ছা জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তিনি প্রবাসে জাতীয়তাবাদী আদর্শকে আরও সুসংগঠিত করার পাশাপাশি দলীয় কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে দেশ ও প্রবাসের মধ্যে সাংগঠনিক যোগাযোগ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে তাঁর নেতৃত্ব ইতিবাচক অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com