Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১১ জুলাই ২০২৬ | ১১:৩০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শাহজালাল (রহ.) মাজারে ১৯ দিনে জমল ৪৭ লাখ টাকা, সোনা-রূপা ও গবাদি পশুও দান করলেন ভক্তরা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১১ জুলাই ২০২৬ | ১১:৩০ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি:

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে দ্বিতীয় দফায় গত ১৯ দিনে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। শনিবার (১১ জুলাই) দিনব্যাপী গণনা শেষে মাজার ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।


সকাল ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ডেগ ও নতুন দানবাক্স থেকে চার বস্তা টাকা বের করে গণনা শুরু হয়। মাজার মাদ্রাসার শিক্ষার্থীরা এ গণনা কার্যক্রমে অংশ নেন।


গণনা শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।


হিসাব অনুযায়ী, নগদ বাংলাদেশি টাকার পাশাপাশি সোনা ৯ গ্রাম, স্বর্ণসদৃশ বস্তু ১০ গ্রাম, রূপা ৩৯.৪ গ্রাম এবং সৌদি আরব, ভারত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, হংকং, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, কাতার, মালয়েশিয়া ও পাকিস্তানসহ ১২টি দেশের মুদ্রা পাওয়া গেছে।


এছাড়া দান হিসেবে পাওয়া একটি গরু লঙ্গরখানায় রান্না করে বিতরণ করা হয়েছে। ৬৫টি ছাগলের মধ্যে ৪০টি লঙ্গরখানায় ব্যবহার করা হয় এবং অবশিষ্ট ২৫টি ১ লাখ ২৫ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।


উল্লেখ্য, গত ২২ জুন প্রথমবারের মতো দানবাক্স খোলার পর মাত্র ৪ দিনে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গিয়েছিল। এবার ১৯ দিনে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকায়। গণনা শেষে সব অর্থ মাজারের নামে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা রাখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১১.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com