Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১১ জুলাই ২০২৬ | ০২:০২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি: ১১ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা অপরিবর্তিত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১১ জুলাই ২০২৬ | ০২:০২ পূর্বাহ্ন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, টানা অতিবৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও সিলেট শিক্ষা বোর্ডের অধীন চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হচ্ছে না। আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষাসহ নির্ধারিত সকল পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।


শুক্রবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসকদের কাছে নিজ নিজ জেলার পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জরুরি মতামত চাওয়া হয়। জেলা প্রশাসকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে চলমান এইচএসসি পরীক্ষা গ্রহণে আপাতত কোনো সমস্যা নেই।


জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, ১১ জুলাই অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষাসহ এইচএসসি-২০২৬-এর সকল নির্ধারিত পরীক্ষা যথারীতি চলমান থাকবে।


বিজ্ঞপ্তিটি চেয়ারম্যানের আদেশক্রমে জারি করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবহিতকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক, সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন সকল এইচএসসি পরীক্ষা কেন্দ্রসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১১.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com