Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | ০৮:০৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

অপরাধ দমনে অভিযানে বিশ্বম্ভরপুর থানা পুলিশ, গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামি

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | ০৮:০৭ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) মাননীয় পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, এএসআই (নিঃ) আব্দুর রব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর নং-২৯১/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. জহিরুল ইসলাম (পিতা: আব্দুল হাই), গ্রাম-শক্তিয়ারখলা, উপজেলা/থানা- বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধ দমনে বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।"

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com