Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | ০৭:৩২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ডিক্লারেশন হাতে ‘রূপান্তর সময়’; আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিল জেলা প্রশাসন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | ০৭:৩২ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জ থেকে প্রকাশিতব্য দৈনিক ‘রূপান্তর সময়’ সরকারি অনুমোদন (ডিক্লারেশন) লাভ করেছে। এ উপলক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মোহাম্মদ নায়েব হোসাইন-এর হাতে ডিক্লারেশন ও অনুমোদনপত্র তুলে দেন।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, মোহাম্মদ শাহ আলম, মো. জালাল, শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।


অনুমোদনপত্র গ্রহণ শেষে সম্পাদক মোহাম্মদ নায়েব হোসাইন বলেন, সরকারি অনুমোদন পাওয়া তাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার বিষয়। তিনি জানান, ‘মুক্তধারায়’ স্লোগানকে ধারণ করে দৈনিক রূপান্তর সময় বর্তমানে প্রকাশের প্রস্তুতিপর্বে রয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, পত্রিকাটি ভবিষ্যতে দায়িত্বশীল, ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।


তিনি আরও বলেন, তরুণদের শক্তি, মেধা ও উদ্যমকে সঙ্গে নিয়েই তারা এগিয়ে যেতে চান। তাদের কাছে সংবাদ কেবল তথ্য পরিবেশনের বিষয় নয়, বরং সমাজ পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম। সত্য ও ন্যায়ের পথে থেকে এমন একটি সংবাদপত্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন, যা পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।


মোহাম্মদ নায়েব হোসাইন আরও বলেন, দৈনিক ‘রূপান্তর সময়’ হবে আলোর দিশারী—যা মিথ্যার অন্ধকার ভেদ করে সত্যের আলো ছড়িয়ে দেবে। সময়ের সঙ্গে সঙ্গে পত্রিকাটি হবিগঞ্জসহ সারা দেশের পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে ইতিবাচক সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com