Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন, রেজা হাসানের যোগদান হচ্ছে না

সিলেটের ডিসি হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন

১০ জুলাই ২০২৬ • ০৬:২২ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি:

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন।


বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।


এর আগে গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। সিলেটে যোগদানের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয় তাকে। পরে কুমিল্লায় নতুন ডিসি হিসেবে রোজী আকতার দায়িত্ব গ্রহণ করায় রেজা হাসানের সিলেটে যোগদানের বিষয়টি বাতিল হয়ে যায়।


উল্লেখ্য, গত ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। যদিও বদলির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি, তবে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।


দায়িত্ব পালনকালে সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় পরিবর্তনের উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন। জেলা প্রশাসনের উদ্যোগে মাজারের দানবাক্স ও ঐতিহ্যবাহী দানের ডেগ সিলগালা করার ঘটনাও ব্যাপক আলোচিত হয়।


নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের যোগদানের মাধ্যমে সিলেট জেলা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হলো।

বিজ্ঞাপন channeljaintanews24.com