Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরের খাজার মোকাম উচ্চ বিদ্যালয়সহ সিলেটের ৪ শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কারে ৬০ লাখ টাকা বরাদ্দ

০৯ জুলাই ২০২৬ • ০১:০৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:


২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় সিলেট জেলার চারটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজের জন্য মোট ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বরাদ্দপ্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ১৫ লাখ টাকা করে অনুমোদন দেওয়া হয়েছে।


শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা ভবন, ঢাকার নির্বাহী প্রকৌশলী (ডেস্ক-১) মোঃ মেহেদী ইকবাল স্বাক্ষরিত ২১ জুন ২০২৬ তারিখের স্মারক নং-৩৭.০৭.০০০০.০০০.০১৪.২০.০০২০.২৪.৫১৯৯-এর মাধ্যমে এ সংক্রান্ত অনুমোদিত তালিকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সিলেটের নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে।


চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় কোড নং-১২৫০৩০১-১২০০০১৬০২-৩২৫৮১০৮-এর অধীনে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন’ কর্মসূচির আওতায় অনুমোদিত কাজগুলো আর্থিক অনুমোদনসহ e-GP (LTM) পদ্ধতিতে দরপত্র আহ্বানের জন্য প্রেরণ করা হয়েছে।


বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান কলেজ, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোয়াইনঘাট উপজেলার কুপার বাজার উচ্চ বিদ্যালয় এবং জৈন্তাপুর উপজেলার খাজার মোকাম উচ্চ বিদ্যালয়। প্রতিটি প্রতিষ্ঠানে মেরামত ও সংস্কার কাজের জন্য ১৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।


অফিস আদেশে আরও বলা হয়েছে, অনুমোদিত তালিকা অনুযায়ী সর্বশেষ অনুমোদিত রেট সিডিউল অনুসরণ করে প্রাক্কলন প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে e-GP (LTM) পদ্ধতিতে দরপত্র আহ্বান করতে হবে।


এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ (Sub-Delegation) সংক্রান্ত অফিস আদেশ অনুসারে প্রাক্কলন ও দরপত্র অনুমোদনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া অনুমোদিত কাজের নাম বা দরপত্র পদ্ধতি পরিবর্তন করা যাবে না। পরিবর্তনের প্রয়োজন হলে যথাযথ কারণ উল্লেখ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অনুমোদন নিতে হবে।


সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোর বাস্তব প্রয়োজন বিবেচনায় যৌক্তিকভাবে আইটেম নির্ধারণ করে প্রাক্কলন প্রস্তুতের নির্দেশনাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com