স্টাফ রিপোর্টার:
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ২৮ কেজি গাঁজা, একটি মাইক্রোবাস জব্দ এবং এক মাদক কারবারিকে আটক করেছে।
রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এএসআই মোহাম্মদ নাঈম মিয়া, এএসআই ইদ্রিস মিয়া, শহিদুর রহমান, পিন্টু মোহন ও নাজমূল হোসেনসহ ডিবি পুলিশের একটি দল হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ড্রাইভার হোটেলের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি কালো রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭) থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের আহাদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫)কে আটক করা হয়।
পরে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।