Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | ১২:০৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কোমাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | ১২:০৮ পূর্বাহ্ন

মো. আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামে কোমাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ফজলু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।


সোমবার(৬ জুলাই)  দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বাড়ির পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া কোমাই নদীতে গোসল করতে যান ফজলু মিয়া। এ সময় কয়েকজন শিশু খেলতে গিয়ে একটি বল নদীতে ফেলে দিলে সেটি আনার উদ্দেশ্যে তিনি সাঁতার কেটে কিছুদূর এগিয়ে যান। একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন।


ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে খুঁজতে শুরু করেন। পরে বিকেল ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীতে জাল ফেলে তাকে উদ্ধার করেন।


নিহত ফজলু মিয়া সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামের বাসিন্দা এবং মৃত ফালু মিয়ার ছেলে।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com