Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০৮ জুলাই ২০২৬ | ১১:৫৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ব্রাহ্মণগ্রামে বাথরুম থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার, অভিযানে আটক ১

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০৮ জুলাই ২০২৬ | ১১:৫৯ অপরাহ্ন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:

মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে সন্দেহ করা একটি ধারালো দাও উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে ব্রাহ্মণগ্রামের আমান উল্লাহর ছেলে সোলেমান মিয়া (৫০)কে আটক করা হয়। পুলিশ জানায়, তিনি বাড়ির পাশের কচুরিপানার মধ্যে লুকিয়ে ছিলেন। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


এর আগে, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ব্রাহ্মণগ্রামের সুবাহান হাজীর বাড়ির বাথরুমে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ রয়েছে—এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


নিহত ব্যক্তি আব্দুল আজিজ (৩২)। তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল এলাকার শামসুল ইসলামের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি শুটকি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।


পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com