Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০৮ জুলাই ২০২৬ | ১১:৪২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযান, ৬৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ; আটক ২

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০৮ জুলাই ২০২৬ | ১১:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৬৪ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে। এ সময় ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।


বুধবার (৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, পাথরকোয়ারী, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, টমেটো, ফেন্সিডিল, চকলেট, জিলেট ব্লেড, পাউডার, চিনি, বিভিন্ন ধরনের ফল, মিনিপ্যাক শ্যাম্পুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, রসুন, সুপারি এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি বারকী নৌকাও আটক করা হয়। অভিযানে ফেন্সিডিলসহ দুইজন আসামিকেও আটক করা হয়েছে।


বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৪ লাখ ৪৬ হাজার টাকা।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।


তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com