নিজস্ব প্রতিবেদক:
সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৮৬ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর ও মিনাটিলা বিওপি এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, সবজি, এয়ার রাইফেল, আঙুর ও মদ জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ এবং অবৈধ বালু-পাথর বহনকারী একটি বারকী নৌকাও আটক করা হয়।
জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ ৯২ হাজার টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।