Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৬ জুলাই ২০২৬ · ১১:১২ অপরাহ্ন

তামাবিল মহাসড়কে বালুবোঝাই ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ; আহত চালক ও শিশু

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি এলাকার অলির দোকানের সামনে সোমবার (বিকেল সাড়ে ৪টার দিকে) একটি বালুবোঝাই ট্রাক ও একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জৈন্তাপুরগামী লেগুনা (নিবন্ধন নম্বর: সিলেট-ছ ১১-১৩১১) এবং সিলেটগামী বালুবোঝাই ট্রাক (নিবন্ধন নম্বর: সিলেট-ড ১১-১৪৭০) সরাসরি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে আটকে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা ট্রাক ও লেগুনার চালক এবং লেগুনায় থাকা এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, “আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com