Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৬ জুলাই ২০২৬ | ১১:০৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শনে আশরাফ উদ্দিন, ব্রিজ ও রাস্তা চান এলাকাবাসী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৬ জুলাই ২০২৬ | ১১:০৭ অপরাহ্ন

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গয়াহরি গ্রামে অবস্থিত রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেছেন নবীগঞ্জের কৃতি সন্তান ও সমাজসেবক আশরাফ উদ্দিন।


পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নবীগঞ্জ মধ্যবাজার গনি শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো. ছালিক মিয়া, অশোক তরু দাস, বাদল চন্দ্র দেব, সুধা রঞ্জন দাস, উৎপল চৌধুরী পান্না, অমল পাল, মদন শীল, মিনু বাবু, সাংবাদিক আবু তালেব, কালের কণ্ঠ–এর মাল্টিমিডিয়া রিপোর্টার ইকবাল হোসেন তালুকদার, সাংবাদিক বাদল মিয়া, স্বপন রবি দাস, ইমরান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা সেবাশ্রমের বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে এর দক্ষিণ পাশের গেটসংলগ্ন স্থানে একটি ব্রিজ এবং ভক্ত ও দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান।


স্থানীয়দের ভাষ্য, আদিত্যপুর, কানাইপুর, কেলিকানাইপুরসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ প্রতিদিন সেবাশ্রমে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগের শিকার হন। সেখানে একটি ব্রিজ ও রাস্তা নির্মাণ করা হলে হাজারো মানুষের চলাচল সহজ হবে। একই সঙ্গে সেবাশ্রমে আগত ভক্ত ও দর্শনার্থীদের দীর্ঘদিনের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে।


পরিদর্শন শেষে সমাজসেবক আশরাফ উদ্দিন বলেন, “দত্তগ্রাম, গয়াহরি, পাটলি, বুরুঙ্গা, কমলাপুর ও কেলিকানাইপুর এলাকার মানুষ আমরা একসঙ্গেই বসবাস করি। আমি কোনো জনপ্রতিনিধি নই; একজন সমাজসেবক হিসেবে মানুষের সমস্যাগুলো দেখার এবং সমাধানের চেষ্টা করছি। সেবাশ্রমের ব্রিজ ও রাস্তা নির্মাণের বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। আশা করি, বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।”


স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এই অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান হলে রামকৃষ্ণ সেবাশ্রমে যাতায়াত সহজ হবে। পাশাপাশি এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটবে এবং হাজারো মানুষের দৈনন্দিন চলাচলের দুর্ভোগ লাঘব হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com