Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৬ জুলাই ২০২৬ | ১২:১২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সেটেলমেন্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৬ দালালের কারাদণ্ড

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৬ জুলাই ২০২৬ | ১২:১২ পূর্বাহ্ন

সিলেট: সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে (ভূমি জরিপ ও সংশ্লিষ্ট সেবা) সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৬ জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


রোববার (৫ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র ভূমি জরিপ ও সংশ্লিষ্ট সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে দ্রুত সেবা দেওয়ার আশ্বাস দিয়ে অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণা ও হয়রানির মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল।


অভিযান পরিচালনাকালে দালালচক্রের ৬ সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— লায়েক মিয়া (৪৫), আব্দুল মান্নান (৫৫), সুব্রত পাল (৩০), আব্দুল হান্নান (৩০), সুজন দেবনাথ (৪২) এবং জিয়াউর রহমান (৪৮)। পরে তারা সাধারণ মানুষকে প্রতারণা ও হয়রানির অভিযোগ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।


র‍্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে এ ধরনের অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com