Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৪ জুলাই ২০২৬ | ০২:৫০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

টানা সাফল্যের স্বীকৃতি: সিলেটে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি বিয়ানীবাজার থানার ওমর ফারুক

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৪ জুলাই ২০২৬ | ০২:৫০ পূর্বাহ্ন

সিলেট। 

সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল করা, গণমুখী পুলিশিং জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জুন-২০২৬ মাসের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা অর্জন করেছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন। এর আগে তিনি আরও দুইবার একই স্বীকৃতি লাভ করেন।


বুধবার (২ জুলাই) সিলেট জেলা পুলিশ-এর পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রত্যয়নপত্রে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, দায়িত্বশীল নেতৃত্ব, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ জুন-২০২৬ মাসের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।


প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। একই সঙ্গে ওসি মো. ওমর ফারুকের হাতে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ সম্মাননাসূচক ক্রেস্টও তুলে দেওয়া হয়।


উল্লেখ্য, সম্প্রতি বিয়ানীবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক সফল অভিযানের মাধ্যমে বিয়ানীবাজার থানা জেলা পুলিশের মধ্যে প্রশংসা অর্জন করেছে। এসব কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতিস্বরূপ ওসি মো. ওমর ফারুককে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com