Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা নবাগত পুলিশ সুপারের, অনলাইন প্রেসক্লাবের সঙ্গে মতবিনিময়

০৪ জুলাই ২০২৬ • ০২:৩৩ পূর্বাহ্ন

মৌলভীবাজার: মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং জেলা পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।


বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। তাই মাদক নির্মূলে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।


তিনি বলেন, “শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতা এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।


মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার মাদক ব্যবসার বর্তমান পরিস্থিতি তুলে ধরে তা প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


সভার শেষ পর্যায়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের হাতে সংগঠনের বিশেষ প্রকাশনা ‘স্মরণিকা: মুক্তবলি’ তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।


এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, পিন্টু দেবনাথ ও অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মশাহিদ আহমদ, রিপন আহমদ, এস. এ. চৌধুরী জয়, আব্দুল বাছিত খান, চিনু রঞ্জন তালুকদার, জ্যোতির্ময় চক্রবর্তী, শাহ মো. ফজলুর রহমান, নাসরিন আক্তার প্রিয়া, শায়েক আহমদ, জাহেদুল ইসলাম পাপ্পু, তাওহীদ ইসলাম, ছাদিকুর রহমান (সাব্বির), রিপন আহমদ-২, স্বরণ সিং, জয়নাল আবেদীন ও হাকীম জয়নাল আবেদীনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন channeljaintanews24.com