Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৪ জুলাই ২০২৬ | ০২:৩১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

তেহরানে বাংলাদেশ-ইরান স্পীকার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৪ জুলাই ২০২৬ | ০২:৩১ পূর্বাহ্ন

তেহরান: ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পীকার মোহাম্মদ বাঘের গালিবাফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম গতকাল তেহরান পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পীকার হামিদ রেজা হাজি বাবাই।


বৈঠকে ইরানের স্পীকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলকে আন্তরিক স্বাগত জানান। এ সময় বাংলাদেশের স্পীকার ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানান।


হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বাংলাদেশ ও ইরানের শতাব্দীপ্রাচীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক ঐতিহ্য এবং কূটনৈতিক সহযোগিতার কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।


বৈঠকে তিনি সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে স্পীকার গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ ইরানসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশ সংলাপ ও কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করে।


স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের স্পীকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।


বৈঠকে ইরানের ডেপুটি স্পীকার, ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির সদস্যবৃন্দ এবং তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com