Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৪ জুলাই ২০২৬ · ১২:৫৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে তিনদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল, শিরোপা জিতল দিলদার একাদশ

চ্যানেল জৈন্তা নিউজ মরহুম বাম্পার কবীর স্মরণে জৈন্তাপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন দিলদার একাদশ
ছবি

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামের মেঘালয় ক্রিকেট গ্রাউন্ডে মরহুম বাম্পার কবীরের স্মরণে আয়োজিত তিনদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৩ জুলাই (শুক্রবার) বিকেল ৩টায় স্থানীয় চা-বাগান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জলিল একাদশকে পরাজিত করে দিলদার একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মরহুম বাম্পার কবীরের ছেলে ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আব্দুল জব্বারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, শ্রীপুর চা-বাগানের ম্যানেজার জহিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ফারুক মিয়া, কয়েছ আহমদ, উপজেলা যুবদল নেতা শাহজাহান সম্রাট, নজির আহমদ, আব্দুস সামাদ, শ্রীপুর পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিলদার আহমদ দিদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য নুরুল ইসলাম ও মীর শোয়েব আহমদ, এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য সাইফুল ইসলাম বাবু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিম, মাসুদুল ইসলাম শাহেদ, সুমন আহমদ মেম্বার, ওমর ফারুক, আব্দুল জলিল, রাজু আহমদ রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষক শাহ আব্দুল জব্বার বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেম গড়ে তোলে। ভবিষ্যতেও সুস্থ সমাজ গঠনে এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করে। বক্তারা মরহুম বাম্পার কবীরের আদর্শ ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নিয়মিত ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে অংশগ্রহণকারী সব দল, বিজয়ী ও রানারআপ দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com