জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ডুলটিরপাড় এলাকায় অবৈধ বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি নৌকার মালিককে (১ লাখ টাকা করে) মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।
ইউএনও মিজ সুনন্দা রায় বলেন, “অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”