Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | ০৯:১৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জনতার হাতে আটক ইয়াবা কারবারির ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | ০৯:১৪ অপরাহ্ন

জৈন্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ইয়াবাসহ জনতার হাতে আটক এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


মঙ্গলবার (৩০ জুন) জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় স্থানীয় জনতা ইয়াবাসহ কেন্দ্রী গ্রামের লিটন (২৪) নামে এক যুবককে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করে।


পরে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুনন্দা রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


এ বিষয়ে ইউএনও মিজ সুনন্দা রায় বলেন, "মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জনসচেতনতার পাশাপাশি আইনগত ব্যবস্থাও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।"

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com