Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | ০৩:১৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

প্রধানমন্ত্রীর বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন জকিগঞ্জের দুই কৃতি সন্তান

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | ০৩:১৭ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি:


রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রীর বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার দুই কৃতি সন্তান। তারা হলেন জকিগঞ্জ সদর ইউনিয়নের হাইল-ইসলামপুর গ্রামের মরহুম আব্দুল হান্নানের ছেলে, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা লিমন আহমদ এবং একই ইউনিয়নের গদিরাশী গ্রামের কবির আহমদের ছেলে, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আনহার হোসেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সিলেট জেলা থেকে মোট ৬০ জন জুলাই যোদ্ধা ও দায়িত্বশীল সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছেন জকিগঞ্জের এই দুই তরুণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর মাধ্যমে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। তারা আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং ৪ জুলাই রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।


আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে লিমন আহমদ ও আনহার হোসেন বলেন, “প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। জেলা কমিটির মাধ্যমে আমাদের হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। এজন্য আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়া নিঃসন্দেহে আমাদের জন্য অনুপ্রেরণার।”


জকিগঞ্জের দুই তরুণের এ আমন্ত্রণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়। স্থানীয়দের মতে, জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এ আয়োজনে জকিগঞ্জের প্রতিনিধিত্ব করা উপজেলার জন্য একটি গৌরবের বিষয়। তারা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি ভবিষ্যতে জকিগঞ্জের তরুণদের দেশ ও সমাজের কল্যাণে আরও ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com