লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি উত্তর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সাকিব মিয়া (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন)বিকেল ৪টার দিকে উপজেলার মোড়াকরি উত্তর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব মিয়া ওই গ্রামের বাসিন্দা মোঃ রেজ্জাক মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিজ বসতবাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হন সাকিব মিয়া।
দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।