Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০২ জুলাই ২০২৬ · ১১:৩৬ অপরাহ্ন

ছাতক পৌরসভায় ১০০ কোটি টাকার ফোরলেন সড়ক, ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ছাতক প্রতিনিধি:

ছাতক পৌর এলাকায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ফোরলেন সড়ক নির্মাণসহ সিলেট-ছাতক-দোয়ারাবাজার সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছাতক বাজার পর্যন্ত ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। এ উন্নয়ন প্রকল্পের কাজস্থল বৃহস্পতিবার পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, সওজ ছাতকের উপবিভাগীয় প্রকৌশলী শাহাদাৎ হোসেন, সুনামগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী সাজিদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান ও নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি ও মোশাররফ হোসেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও শামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ ও তানিমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ ও আবুল হোসেন, বিএনপি নেতা মেহেদী হাসান সোনা মিয়া, তাজুল ইসলাম ও আলী হোসেন মানিক, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন মিয়া তালুকদার ও যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাহা উদ্দিন শাহী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফায়েল খান বিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনেম মামনুন, বিএনপি নেতা আজর আলী মেম্বার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ, যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক, নোমান ইমদাদ কানন, মানিক মিয়া, মজনু মিয়া, সালেহ আহমেদ, বদরুল আলম, ছাত্রদলের মাহবুব আহমদ, ইমদাদুল হক ইমন, আব্দুল বাকি মুহিত, সাচ্ছা আবেদীন, শরিফ উদ্দিন মাহিব, শাহেদ ইয়াসিন, শাহ সোনা আলী, লাভলু তালুকদার, আল আমিন তাশরিফ, গোলাম দস্তগীর জীবন, মাহদি উল আলম, নিজাম উদ্দিন, ব্যবসায়ী সাইদুল আলম মধু, রিয়াজ আহমেদ রাজু, স্বপন চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ছাতক পৌর এলাকার সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ফোরলেন সড়ক নির্মাণ করা হবে। এছাড়া গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত সড়ক প্রশস্তকরণে ১৬৬ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। ফলে এ দুই প্রকল্প মিলিয়ে ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ছাতক-দোয়ারাবাজারের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুটি সেতুসহ আরও প্রায় ২৫০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় তিনি উন্নয়ন কাজগুলো দ্রুত টেন্ডার প্রক্রিয়ার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com