Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০২ জুলাই ২০২৬ · ১২:৫২ অপরাহ্ন

মেঘনায় বিকল যাত্রীবাহী লঞ্চ, নৌ পুলিশের তৎপরতায় নিরাপদে উদ্ধার ১২০ যাত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

মেঘনা নদীর মাঝপথে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়া একটি যাত্রীবাহী লঞ্চের ১২০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ। নৌ পুলিশের তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগে বিকল্প লঞ্চের মাধ্যমে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পাঠানো হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে ১২০ জন যাত্রী নিয়ে ‘সমতা অ্যান্ড সমৃদ্ধি’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে লঞ্চটির প্রপেলার শ্যাফটের (Propeller Shaft) নাট ভেঙে যায়। এতে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে লঞ্চটি মাঝনদীতে বিকল হয়ে পড়ে।

যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে লঞ্চের চালক গজারিয়া লঞ্চঘাটের সামনে মেঘনা নদীতে লঞ্চটি নোঙর করেন।

খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। নৌ পুলিশের সদস্যরা আতঙ্কিত যাত্রীদের আশ্বস্ত করেন এবং বিকল লঞ্চে আটকে পড়া সকল যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করেন।

পরবর্তীতে নৌ পুলিশের বিশেষ উদ্যোগ ও ব্যবস্থাপনায় ‘এম এল হাসান’ নামের আরেকটি যাত্রীবাহী লঞ্চ ঘটনাস্থলে আনা হয়। এরপর অত্যন্ত সুশৃঙ্খল ও নিরাপদভাবে বিকল লঞ্চের ১২০ জন যাত্রীকে ওই লঞ্চে স্থানান্তর করা হয় এবং তাদের নিরাপদে গন্তব্য চাঁদপুরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

নৌ পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। উদ্ধার হওয়া যাত্রীরা নৌ পুলিশের দ্রুত ও মানবিক সেবার প্রশংসা করেন।

নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা দিতে নৌ পুলিশ সবসময় প্রস্তুত।

স্লোগান: "নৌপথে আস্থা—নৌ পুলিশ"

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com